ঘোষণা পিছালেও জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণায় কিছুটা সময় লাগলেও এর আর্থিক সুবিধা চলতি অর্থবছরের জুলাই মাস থেকেই কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন বেতনের বকেয়া সুবিধা জুলাই থেকে গণনা করা হবে।
প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফলে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি চাকরিজীবীরা জুলাই মাস থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।
সরকারি সূত্র বলছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের আগে এর আর্থিক প্রভাব, রাজস্ব সক্ষমতা, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এ কারণে গেজেট প্রকাশে কিছুটা সময় লাগতে পারে।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রাজস্ব ব্যবস্থাপনা ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখে নতুন পে-স্কেল বাস্তবায়ন কিছু সময় পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই।
এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন পে-স্কেলের আর্থিক প্রভাব, সরকারের রাজস্ব সক্ষমতা এবং অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ পাওয়ার পর বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদনের পর অর্থ বিভাগ গেজেট প্রকাশ করবে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এর আগে ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতার কাঠামো পরিবর্তন এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাবও রয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
চলতি অর্থবছরের বাজেটেও নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রশাসন খাতে আগের বছরের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪৪ হাজার কোটি টাকা সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার আন্তরিক। তবে অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব, মূল্যস্ফীতির পরিস্থিতি এবং অর্থের সংস্থানসহ সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও নতুন বেতন জুলাই মাস থেকেই কার্যকর করার পরিকল্পনা বহাল রয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
