| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ২২:০৫:২০
জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা

নিজস্ব প্রতিবেদক: আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম। সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের বর্তমান মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। ফলে আগস্ট মাসজুড়েই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিদ্যমান দাম বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

এর আগে গত ১ জুন সরকার ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছিল। এরপর জুলাই মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। একই ধারাবাহিকতায় আগস্টেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের জ্বালানি তেলের বিক্রয়মূল্য পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...