২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম *জর্ডান নিউজ*। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।
প্রতিবেদনে সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারসংক্রান্ত একটি ওয়েবসাইটের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ওই দিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা অনুষ্ঠিত হলে ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাব্য তারিখের ধারণা দিলেও রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই দেওয়া হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তাই বাংলাদেশের চূড়ান্ত তারিখও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
