| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৯ ০৭:১৫:৫৩
সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ধূলিঝড়, দমকা হাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে।

এনসিএম জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার প্রভাব টানা ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মক্কা অঞ্চলের পূর্বাংশ, মদিনা, আল-বাহা এবং আসির অঞ্চল। এসব এলাকায় প্রবল বাতাসের সঙ্গে ধুলাবালুর ঘনত্ব বেড়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ধূলিঝড়ের প্রভাব নাজরান অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এছাড়া জেদ্দা থেকে জাজান পর্যন্ত উপকূলীয় মহাসড়কের বিভিন্ন অংশেও ঘন ধুলাবালুর কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসার আশঙ্কা থাকায় যান চলাচলে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলতে এবং প্রয়োজন হলে মহাসড়কে নিরাপদ গতিতে গাড়ি চালানো, হেডলাইট ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিসহ সব প্রবাসীকেও নিয়মিত আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে যাদের বাইরে কাজ করতে হয়, তাদের মাস্ক, সুরক্ষাচশমাসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হাঁপানি, শ্বাসকষ্ট বা অন্যান্য শ্বাসতন্ত্রজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৈরী আবহাওয়ার এই সময়ে প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে সম্ভাব্য ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...