| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচে ভিএআরের ভুল ছিল!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৮ ২০:২৭:৪০
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচে ভিএআরের ভুল ছিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ভিএআরের একটি ভুল সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে স্বীকার করেছে বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি জানিয়েছে, ওই ম্যাচে ভিএআর প্রোটোকলের ভুল প্রয়োগের কারণে সুইজারল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্জেন্টিনা পরোক্ষভাবে সুবিধা পেয়েছে।

বিশ্বকাপ শেষ হওয়ার নয় দিন পর প্রকাশিত এক পর্যালোচনায় আইএফএবি জানায়, ‘মিসটেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার নিয়ম সিমুলেশন (ডাইভিং) সংক্রান্ত ঘটনায় ব্যবহার করা ঠিক হয়নি। ২০২৬ বিশ্বকাপে যেভাবে এই নিয়ম প্রয়োগ করা হয়েছিল, তা ফুটবলের প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

আইএফএবির ব্যাখ্যা অনুযায়ী, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল তখনই প্রযোজ্য, যখন রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি দেন। তবে এই নিয়ম ব্যবহার করে কোনো অপরাধের ধরন পরিবর্তন করা বা নতুন সিদ্ধান্ত দেওয়া যাবে না। অর্থাৎ ফাউলের সিদ্ধান্ত বদলে ডাইভিংয়ের অভিযোগে কার্ড দেখানো নিয়মসম্মত নয়।

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে এই বিতর্কিত ঘটনা ঘটে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, পারেদেসের কোনো স্পর্শই ছিল না। এরপর আগের সিদ্ধান্ত বাতিল করে সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে সিমুলেশনের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, ফলে তাকে মাঠ ছাড়তে হয়।

এম্বোলোর লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। পরে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। আইএফএবির সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, ওই পরিস্থিতিতে এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কথা ছিল না।

একই ধরনের আরেকটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের গ্রুপ পর্বের ম্যাচেও। সেখানেও ভিএআরের সহায়তায় ফাউলের সিদ্ধান্ত পরিবর্তন করে সিমুলেশনের অভিযোগে খেলোয়াড়কে সতর্ক করা হয়েছিল। আইএফএবি জানিয়েছে, এটিও নিয়মের সঠিক প্রয়োগ ছিল না।

ঘটনাগুলোর পর ভিএআর প্রোটোকল আরও স্পষ্ট করেছে আইএফএবি। সংস্থাটি বলেছে, ভবিষ্যতে ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল ভুল খেলোয়াড় শনাক্ত করার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। কোনো অপরাধের ধরন পরিবর্তন কিংবা নতুন শাস্তি দেওয়ার জন্য এই নিয়ম প্রয়োগ করা যাবে না।

আইএফএবি আরও জানিয়েছে, ভিএআর প্রোটোকল নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সিমুলেশন সংক্রান্ত ঘটনায় ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ম ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...