৩০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে স্পেন। ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত স্পেন ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্সের বিপক্ষে।
স্পেনের হয়ে ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও বেশিরভাগ সময় নিজেদের দখলে রেখেছে স্প্যানিশরা।
পরিসংখ্যানে দেখা যায়, স্পেনের বল দখলের হার ৫৮ শতাংশ, যেখানে ফ্রান্সের ৪২ শতাংশ। এছাড়া স্পেন ৩টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে, অন্যদিকে ফ্রান্স ২টি শট নিলেও এখনো অন টার্গেটে কোনো শট রাখতে পারেনি।
লাইভ জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে স্পেন। বর্তমান হিসেবে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৪ শতাংশ, ফ্রান্সের ১৮ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৮ শতাংশ।
তবে এখনও ম্যাচের অনেকটা সময় বাকি। তাই ফ্রান্স ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি স্পেন এই লিড ধরে রেখে ফাইনালে জায়গা নিশ্চিত করবে—সেটিই এখন দেখার বিষয়।
ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
অথবা
ভিপিএন ব্যাবহার করতে হবে
সোহাগ/
