আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ব্রাজিল সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে নরওয়ে নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে।
ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি শুধু ব্যবধান কমাতেই কাজে আসে।
পরিসংখ্যানে ব্রাজিল ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র ৪টি। অন্যদিকে নরওয়ে ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে। বলের দখলেও এগিয়ে ছিল নরওয়ে, তাদের দখলে ছিল ৬৬ শতাংশ, যেখানে ব্রাজিলের ছিল ৩৪ শতাংশ।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেল শেষ ষোলোতেই। অন্যদিকে দুর্দান্ত নৈপুণ্যে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে। ম্যাচের নায়ক ছিলেন আর্লিং হালান্ড, যার জোড়া গোলেই ব্রাজিলকে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।
আয়শা/
