| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৬ ০৩:১০:২৭
দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ ব্রাজিল ও নরওয়ের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে প্রথমার্ধ শেষ হলেও এখনো গোলের দেখা পায়নি কোনো দল। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্কোরলাইন ০-০। দ্বিতীয়ার্ধের খেলা ইতোমধ্যেই শুরু হয়েছে।

প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল নরওয়ে, তবে আক্রমণে বেশি কার্যকর ছিল ব্রাজিল। ম্যাচের ১৪তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি সেলেসাওরা। এরপরও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি।

পরিসংখ্যান বলছে, প্রথম ৪৫ মিনিটে ব্রাজিল ৫টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নরওয়ে ২টি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি।

বলের দখলে অবশ্য এগিয়ে ছিল নরওয়ে। প্রথমার্ধে তাদের দখলে ছিল ৬৪ শতাংশ বল, যেখানে ব্রাজিলের ছিল ৩৬ শতাংশ। পাসের সংখ্যাতেও এগিয়ে স্ক্যান্ডিনেভিয়ানরা। নরওয়ে ২৫৯টি পাস সম্পন্ন করেছে, বিপরীতে ব্রাজিলের পাস ১৫৩টি।

শৃঙ্খলার দিক থেকেও ম্যাচটি ছিল পরিচ্ছন্ন। ব্রাজিল ৩টি এবং নরওয়ে ১টি ফাউল করলেও এখন পর্যন্ত কোনো দলই হলুদ বা লাল কার্ড দেখেনি। উভয় দলই একটি করে কর্নার পেয়েছে। নরওয়ে একবার অফসাইডে ধরা পড়লেও ব্রাজিল এখনো অফসাইডে পড়েনি।

লাইভ ম্যাচ বিশ্লেষণে জয়ের সম্ভাবনায় এখনও এগিয়ে ব্রাজিল। পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ, ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ৩১ শতাংশ এবং নরওয়ের জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে কোন দল প্রথম গোলের দেখা পেয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় পদক্ষেপ নেয়।

ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—

প্রথম সার্ভারে লাইভ না হলে সার্ভার পরিবর্তন করে নিন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...