সারাদেশে যতদিন চলবে টানা বৃষ্টি!
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ দিনে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (২১ জুন) প্রকাশিত সংস্থাটির সাপ্তাহিক পানি সমতল পূর্বাভাসে বলা হয়েছে, ২১ থেকে ৩০ জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চল স্বল্প সময়ের জন্য বন্যাকবলিত হতে পারে। একইসঙ্গে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতেও সাময়িক বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীসংলগ্ন কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানে অতিরিক্ত বৃষ্টির প্রভাব বাংলাদেশের নদ-নদীর পানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী এক সপ্তাহে এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে এবং সময়বিশেষে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে সংশ্লিষ্ট জেলার নদী তীরবর্তী নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
