এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা: যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজেই ফল দেখতে পারবেন।
এ ছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
ওয়েব সাইটে ফল পেতে এখানে ক্লিক করুন-
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ: SSC DHA 123456 2026
এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের সেশনজট কমাতে সহায়ক হবে।
আশা/
