| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ২১:৪০:১৯
পবিত্র আশুরার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ জুন, শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

আশুরা শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকেই পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামি ইতিহাস অনুযায়ী, এই দিনে বহু স্মরণীয় ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি বর্ণনা অনুযায়ী, আল্লাহ তায়ালা আকাশ, পৃথিবী, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নামসহ সমগ্র সৃষ্টি এ দিনেই সৃষ্টি করেছেন বলে উল্লেখ পাওয়া যায়।

আশুরা উপলক্ষে রোজা রাখার বিশেষ ফজিলতও রয়েছে। ইসলামি বর্ণনা অনুযায়ী, আশুরার রোজা দুটি রাখা উত্তম—মহররমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ।

সহিহ বুখারির বর্ণনায় এসেছে, নবী মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পর ইহুদিদের আশুরার দিনে রোজা রাখতে দেখে এর কারণ জানতে চান। তারা জানান, এই দিনে আল্লাহ হজরত মুসা (আ.)-কে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ মুসা (আ.) রোজা রাখতেন, তাই তারাও রোজা রাখে। এ কথা শুনে নবী (সা.) বলেন, আমরা মুসা (আ.)-এর অনুসরণে তাদের চেয়েও বেশি হকদার। এরপর তিনি নিজে রোজা রাখেন এবং মুসলমানদেরও তা পালনের নির্দেশ দেন। (বুখারি: ৩৩৯৭, মুসলিম: ১১৩৯)

এভাবে আশুরার দিনটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও ইবাদতের দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...