| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শুরু আগেই আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ফলাফল ফাঁস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ১০:২৬:৪৯
শুরু আগেই আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ফলাফল ফাঁস

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের উত্তেজনা তুঙ্গে। আর সেই উত্তেজনায় নতুন পারদ ঢেলে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ‘জ্যোতিষী টিয়া’। তার ভবিষ্যৎ গণনা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে অনায়াসে হারিয়ে শুভসূচনা করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিগত কয়েকটি বড় টুর্নামেন্টে বিভিন্ন পশুপাখির ম্যাচের ফল অনুমান করার ট্রেন্ড দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার আলো কেড়ে নিয়েছে এই জ্যোতিষী টিয়া। তার সামনে আলজেরিয়া ও আর্জেন্টিনা—দুই দেশের পতাকা এবং খাবার রাখা হলে, সে কোনো দ্বিধা ছাড়াই আর্জেন্টিনার পতাকার দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে খাবার গ্রহণ করে। টিয়ার এই কাণ্ড দেখে আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাসে মেতে উঠেছেন।

সমর্থকদের একাংশের মতে, টিয়ার এই ভবিষ্যদ্বাণী আর্জেন্টিনার জন্য দারুণ এক মানসিক বুস্ট। আলজেরিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে আলবিসেলেস্তেদের টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মিশন অনেকটাই সহজ হয়ে যাবে।

তবে ফুটবল বোদ্ধারা মনে করাচ্ছেন, মাঠের লড়াইয়ে কোনো ভবিষ্যদ্বাণী কাজ করে না। আলজেরিয়াও ছেড়ে দেওয়ার পাত্র নয়। লিওনেল মেসির দল মাঠের পারফরম্যান্স দিয়ে এই ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...