| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাইতির ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ০৯:১১:১২
হাইতির ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই সময়ে তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামতে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। দলের মেডিকেল বিভাগের নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এখনো মাঠে ফেরার চূড়ান্ত ধাপে পৌঁছাতে না পারায় হাইতির বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।

ব্রাজিল শিবির সূত্রে খবর, নেইমার এখনও ট্রানজিশন ফেজে প্রবেশ করতে পারেননি। অর্থাৎ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাতে সময় লাগছে তার। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার আশা কার্যত ক্ষীণ হয়ে এসেছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক শুরু করেছে ব্রাজিল। সেই ম্যাচেও ছিলেন না নেইমার। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল, যা নিয়ে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে আলোচনা-সমালোচনাও কম হয়নি।

এমন অবস্থায় হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ‘বাঁচা-মরার’ লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান মজবুত করতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেসাওরা। তবে দলের অন্যতম অভিজ্ঞ ও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা ফুটবলারকে ছাড়া সেই লক্ষ্য পূরণ সহজ হবে না।

এখন ব্রাজিল সমর্থকদের একটাই অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন নেইমার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...