| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৫ ২০:২২:৫৫
জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসছে। আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার, যার ফলে বিভিন্ন গ্রেডের চাকরিজীবীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের বেতন বাড়তে পারে প্রায় ৪০ শতাংশ।

তবে বেতন বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ‘বিশেষ সুবিধা’ বাতিল হওয়ার কথাও জানা গেছে। বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ওপর ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। একইভাবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পান ১০ শতাংশ বিশেষ সুবিধা। নতুন পে স্কেল কার্যকর হলে এই অতিরিক্ত সুবিধা আর বহাল থাকবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন না আসায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ জীবনযাত্রার খরচ বেড়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

এখন সরকারি চাকরিজীবীদের নজর জুলাইয়ের দিকে, কারণ নতুন পে স্কেল বাস্তবায়িত হলে লাখো কর্মচারীর মাসিক আয়ে বড় পরিবর্তন আসতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...