সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ; তালিকা দেখুন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষ হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর আওতায় থাকা সরকারি কর্মচারীরা মূল্যস্ফীতির কারণে বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপে রয়েছেন। এ বাস্তবতা বিবেচনায় নতুন পে স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, গত প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন আসছে মূল বেতনে। বর্তমানে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। তবে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অর্থাৎ, বিভিন্ন গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়তে পারে। নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে প্রায় ১:৮, যা বর্তমান কাঠামোর তুলনায় কিছুটা ভারসাম্যপূর্ণ।
কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্রেড-১-এর বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা, গ্রেড-২-এর বেতন ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা এবং গ্রেড-৩-এর বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকায় উন্নীত হতে পারে।
এছাড়া গ্রেড-৪ থেকে গ্রেড-১০ পর্যন্ত বিভিন্ন স্তরের চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে মাসিক মোট প্রাপ্তি ৪০ হাজার টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নতুন পে স্কেল একবারে কার্যকর হচ্ছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে আংশিক সুবিধা কার্যকর হবে, পরে ধাপে ধাপে বাকি অংশ যুক্ত হবে।
এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে হিসাব দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। এজন্য চলতি বাজেটে জনপ্রশাসন খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দও রাখা হয়েছে।
সরকারি সূত্র বলছে, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও পেনশনভোগীরাও নতুন বেতন কাঠামোর সুবিধার আওতায় আসতে পারেন।
সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার নতুন বার্তা নিয়ে এসেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
