| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রস্রাবে এই লক্ষণগুলো দেখলেই সাবধান!

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৪ ০৮:৩৫:১৬
প্রস্রাবে এই লক্ষণগুলো দেখলেই সাবধান!

নিজস্ব প্রতিবেদক: শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। তবে কিডনিতে সমস্যা দেখা দিলে অনেক সময় শুরুতেই বড় কোনো উপসর্গ বোঝা যায় না। বরং প্রস্রাবের কিছু পরিবর্তনই হতে পারে বিপদের প্রথম সংকেত। তাই এসব লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়।

প্রস্রাবে জ্বালা বা ব্যথা হচ্ছে

প্রস্রাবের সময় জ্বালা, অস্বস্তি বা ব্যথা অনুভব হলে তা কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে এটি সংক্রমণ বা অন্য জটিলতারও ইঙ্গিত দেয়।

রাতে বারবার ঘুম ভেঙে প্রস্রাব পাচ্ছে

ঘন ঘন রাতে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে গেলে বিষয়টি হালকাভাবে নেবেন না। দীর্ঘদিন এমন সমস্যা থাকলে কিডনিসহ শরীরের অন্য রোগের ঝুঁকিও বাড়তে পারে।

প্রস্রাবের রং কি চায়ের মতো গাঢ়

যদি প্রস্রাবের রং অস্বাভাবিকভাবে গাঢ় হয়ে যায় বা পরিমাণ কমে আসে, তাহলে সতর্ক হোন। এটি কিডনির কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে।

সবসময় প্রস্রাবের চাপ অনুভব করছেন

বারবার প্রস্রাবের বেগ এলেও ঠিকমতো না হলে, সেটি শুধু ডায়াবেটিস নয়, কিডনির সমস্যারও ইঙ্গিত হতে পারে।

প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে

প্রস্রাবে রক্ত দেখা গেলে বা রং গাঢ় বাদামি হয়ে গেলে একদম দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

ফেনাযুক্ত বা ঘোলা প্রস্রাব?

প্রস্রাব যদি অস্বচ্ছ হয় বা ওপরে বিয়ারের ফেনার মতো ফেনা ভাসতে দেখা যায়, তাহলে সেটিও কিডনির সমস্যার প্রাথমিক সংকেত হতে পারে।

প্রস্রাবের যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে ছোট করে দেখবেন না। সমস্যা দীর্ঘদিন থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...