| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩০ ২০:৩৪:০৩
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা অধিকাংশ আবেদনকারীকে আর নিজ দেশে ফিরে যেতে হবে না। আবেদন প্রক্রিয়া চলাকালীন তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে পারবেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর একটি ঘোষণা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকের ধারণা হয়েছিল, গ্রিন কার্ড আবেদনকারীদের অনুমোদন না পাওয়া পর্যন্ত নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে, যদি না তারা বিশেষ ব্যতিক্রমের আওতায় পড়েন।

তবে শুক্রবার (২৯ মে) ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি স্পষ্ট করে জানায়, নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। বরং আগের নিয়মই বহাল রয়েছে।

ডিএইচএসের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অভিবাসন কর্মকর্তারা প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। অর্থাৎ, কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না, তা কেসভিত্তিকভাবে নির্ধারণ করা হয়।

বিভাগটির এক মুখপাত্র জানান, সাম্প্রতিক নির্দেশনার উদ্দেশ্য ছিল বিদ্যমান কর্তৃত্বের বিষয়টি আবারও পরিষ্কার করা। এটি নতুন কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। তাই স্থায়ী বসবাসের আবেদন করা অধিকাংশ মানুষ আবেদন প্রক্রিয়াধীন অবস্থাতেই যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) বা অন্যান্য অভিবাসনসংক্রান্ত জটিলতা থাকলে ব্যক্তিগত ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত আসতে পারে। যদিও ঠিক কোন পরিস্থিতিতে আবেদনকারীকে দেশ ছাড়তে হতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশনা দেয়নি ডিএইচএস।

বিশ্লেষকদের মতে, সরকারের এই ব্যাখ্যা অভিবাসীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কমাবে। কারণ গত সপ্তাহের ঘোষণার পর অভিবাসী সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে, নতুন কোনো কঠোর নীতি কার্যকর হতে যাচ্ছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টিকে ‘রুটিন প্রশাসনিক প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন কৌশলে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়।

তবে সর্বশেষ ব্যাখ্যার পরও কিছু প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে কোন কোন পরিস্থিতিতে গ্রিন কার্ড আবেদনকারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে, সে বিষয়ে সরকার এখনো বিস্তারিত অবস্থান স্পষ্ট করেনি। আপাতত ইঙ্গিত মিলছে, অধিকাংশ আবেদনকারীই প্রক্রিয়া চলাকালে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...