| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

নবম পে-স্কেলে বড় সুখবর, আগামী বাজেটেই আসতে পারে বিশেষ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ১৯:৪১:৩৪
নবম পে-স্কেলে বড় সুখবর, আগামী বাজেটেই আসতে পারে বিশেষ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ খাতে বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।

নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের প্রাথমিক রূপরেখা কার্যকর করার উদ্যোগ নেওয়া হতে পারে।

অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য এবারের বাজেটে বড় চমক হিসেবে নতুন পে-স্কেলের ঘোষণা এবং প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ থাকতে পারে।

বর্তমান বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো তৈরির কাজ এগিয়ে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

তবে দেশের অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতির কারণে পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, একবারে পুরো পে-স্কেল বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আগামী জুলাই থেকে মূল বেতনে সীমিত আকারে বৃদ্ধি দেওয়া হতে পারে। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা এবং অন্যান্য আর্থিক কাঠামো সমন্বয় করা হবে।

সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের পেসে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া, স্মিথের স্বীকারোক্তি

বাংলাদেশের পেসে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া, স্মিথের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের মারারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনেই দারুণ অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...