| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

 পে-স্কেলে আরও যুক্ত হলেন নতুন যারা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১২ ১১:০৮:১৩
 পে-স্কেলে আরও যুক্ত হলেন নতুন যারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় আসছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। গত ১ জুলাই থেকে তাদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ ও প্রদানের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর ফলে নতুন পে-স্কেলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আরও এক শ্রেণির কর্মকর্তা যুক্ত হলেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

১ জুলাই থেকে কার্যকর নতুন বেতন স্কেল

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন গত ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতন স্কেল অনুসারে নির্ধারণ করতে হবে।

অর্থাৎ, নির্দেশনা অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে ২০২৬ সালের ১ জুলাই থেকে তাদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টি কার্যকর হবে।

যাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা

নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ নির্দেশনার মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেলের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...