| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১২ ১০:২১:৪৪
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থই পাবেন বিনোদন ভাতা হিসেবে।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন এ নির্দেশনা কার্যকর থাকবে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা অর্থ বিভাগের স্মারক অনুযায়ী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে একজন সরকারি কর্মচারী যে পরিমাণ মূল বেতন পাবেন, তাঁর বিনোদন ভাতাও হবে সেই পরিমাণ।

নতুন বেতনকাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়নের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তাঁর প্রাপ্য মূল বেতনের ভিত্তিতেই ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।

তবে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন পুনর্নির্ধারণ করা হলেও সেই সংশোধিত বেতনের ভিত্তিতে নতুন করে বিনোদন ভাতা হিসাব করা হবে না।

অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে একজন কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, সেটিই হবে তাঁর শ্রান্তি ও বিনোদন ভাতার ভিত্তি।

প্রজ্ঞাপনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সরকারি কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর মূল বেতন পুনর্নির্ধারিত হলে অতিরিক্ত বা বকেয়া বিনোদন ভাতা পাওয়ার সুযোগ থাকবে না।

অর্থাৎ, নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর বেতন সমন্বয়ের কারণে আগের ভাতার পরিমাণ পরিবর্তিত হলেও সেই পার্থক্য নতুন করে দাবি করা যাবে না।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে এই নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ।

ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনোদন ভাতা নির্ধারণে ছুটিতে যাওয়ার মাসের মূল বেতনই বিবেচনায় নেওয়া হবে। পরবর্তী পে-ফিক্সেশনের কারণে এ খাতে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...