| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর; ১২ নভেম্বর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১২ ০৯:৪১:৩৭
আজকের স্বর্ণের বাজারদর; ১২ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম কমানোর পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত নতুন কোনো মূল্য ঘোষণা করেনি। ফলে আগের নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। গত ১১ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে এই দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বৃহস্পতিবার ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৪ হাজার টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আজকের সোনার দাম কত?

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো:

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

  • ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার টাকা।

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

রুপার দাম কত?

সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম:

  • ২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।

  • ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।

  • ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।

  • সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।

স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ও মান অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ করলে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার কিনে নিলে বা পারচেজ করলে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তাই সোনা বা রুপার গয়না কেনার আগে ক্রেতাদের সর্বশেষ মূল্যতালিকা ও প্রযোজ্য মজুরি যাচাই করে নেওয়া উচিত।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...