২০২৬ সালে আসছে নবম পে স্কেল; প্রকাশ্যে সম্ভাব্য নতুন বেতন গ্রেড
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ২০২৬ সালে নতুন বেতন কাঠামো কার্যকরের সম্ভাবনা ঘিরে সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন স্তরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা কয়েক বছর পিছিয়ে যায়।
তবে চলতি বছর থেকেই নতুন পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের আর্থিক চাপ বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ চলছে।
এ লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি সম্ভাব্য বেতন কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিভিন্ন সুপারিশ নিয়ে কাজ করছে। সচিবালয় সূত্রে জানা গেছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের চূড়ান্ত মতামত সরকারের কাছে জমা দিতে পারে।
এদিকে প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের একটি সম্ভাব্য খসড়া ইতোমধ্যে সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আলোচিত ওই খসড়া অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ নির্ধারিত বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেড-২ এ সম্ভাব্য বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৪ এ ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়া গ্রেড-৫ এ ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, গ্রেড-৬ এ ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং গ্রেড-৭ এ ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।
গ্রেড-৮ এ সম্ভাব্য বেতন ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা এবং গ্রেড-৯ এ ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা হতে পারে।
মধ্যম স্তরের চাকরিজীবীদের জন্য গ্রেড-১০ এ ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, গ্রেড-১১ এ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১২ এ ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের আলোচনা চলছে।
অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যও বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সম্ভাব্য তালিকা অনুযায়ী, গ্রেড-২০ এ সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো চূড়ান্ত কোনো বেতন কাঠামো নয়। সরকারি গেজেট বা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পরই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হবে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে এটি স্বস্তি ও আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
