| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ফ্রি ৬ হাজার টাকা দিচ্ছে সরকার, কীভাবে পাবেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৬ ১৫:৪৩:১৯
ফ্রি ৬ হাজার টাকা দিচ্ছে সরকার, কীভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক: অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়—এই লক্ষ্য নিয়ে অসচ্ছল ও মেধাবীদের জন্য ভর্তি সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি চালু হয়েছে, আর ইতোমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে আবেদন করার শেষ সময় ছিল ৩০ এপ্রিল। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়িয়ে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। ফলে যারা এখনো আবেদন করেনি, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এই সহায়তা কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৬ হাজার টাকা পাবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এই অর্থ মূলত ভর্তি ব্যয় বহনে সহায়ক হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পরে তাদের মধ্যে এই সহায়তার অর্থ বিতরণ করা হবে।

শিক্ষাবিদরা বলছেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি ব্যয় অনেক সময় পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেবে এবং ঝরে পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...