| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৪ ১৪:১৩:১০
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ফলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সোমবার (৪ মে) থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এ অর্থ উত্তোলন করতে পারবেন।

রবিবার (৩ মে) অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ইতোমধ্যে নির্ধারিত বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

এ চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে ব্যাংক শাখায় গিয়ে তাদের এপ্রিল মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।

এই সিদ্ধান্তে বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...