| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নায়িকা মৌসুমীর বিয়ে নিয়ে গুঞ্জন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৩ ১৮:৫৯:০৬
নায়িকা মৌসুমীর বিয়ে নিয়ে গুঞ্জন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

নিজস্ব প্রতিবেদক: দুই বছর আগে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর এবং জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিয়ের খবর। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলেও পরে দুজনই জানান, এটি বাস্তব কোনো ঘটনা নয়। মূলত তাদের অভিনীত একটি প্রজেক্ট ঘিরেই এই গুঞ্জন তৈরি হয়েছিল।

সেই প্রজেক্টটির নাম ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১৫ মে সারাদেশে মুক্তি পাবে ছবিটি।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় সিনেমাটির শুটিং। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন হাসান জাহাঙ্গীর। তার ভাষ্য অনুযায়ী, এটি একটি সাসপেন্স ও থ্রিলারধর্মী গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন মৌসুমী।

গল্পে দেখা যাবে, বাংলাদেশের এক নারী উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে একটি কন্ট্রাক্ট ম্যারেজে জড়িয়ে পড়েন। এরপর ধীরে ধীরে তার জীবন জটিল ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। আবেগ, সংকট এবং বাস্তবতার টানাপোড়েনে এগিয়ে যায় গল্প।

চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, বিদেশে গিয়ে অনেক মানুষ নানা বাস্তব সংকট ও ভুল বোঝাবুঝির শিকার হন। সেই বাস্তবতাকে কেন্দ্র করেই গল্পটি তৈরি করা হয়েছে। একজন নারী কীভাবে প্রতিকূলতার মধ্যেও নিজের সম্মান ও পরিচয় ধরে রাখেন, সেটিই মূল বিষয়।

তিনি আরও জানান, সিনেমাটিতে নারী, মাতৃভূমি এবং পরিচয়ের টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার ও নারীর মর্যাদার বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে।

মুক্তির আগে সমালোচকদের উদ্দেশে কিছুটা কঠোর বার্তাও দিয়েছেন নির্মাতা। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য, তবে উদ্দেশ্যমূলক অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ালে তা আইনগত নজরদারিতে আনা হবে।

উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০২৪ সালের ‘সোনার চর’।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...