শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (২ মে) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের আশেপাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এই কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফিডারটির আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:
কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড।
উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একইসঙ্গে কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা চেয়েছে তারা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
