৬ মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পর্যটকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী ৬ মে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। এই খবরের পর থেকেই নতুন করে আশার আলো দেখছেন কলকাতার পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা।
কূটনৈতিক তৎপরতা ও প্রেক্ষাপট:
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক দূরত্ব কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ভিসা প্রক্রিয়া দ্রুত চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থেই ভারত সরকার দ্রুত ভিসা সেবা সচল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।
ব্যবসায়ীদের কণ্ঠে আশার বাণী:
ভিসা বন্ধ থাকায় কলকাতার ব্যবসায়িক প্রাণকেন্দ্রগুলোতে এখন হাহাকার চলছে। পার্ক স্ট্রিটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে যেখানে প্রতিদিন কয়েক লাখ টাকা বিক্রি হতো, পর্যটক না থাকায় তা এখন এক-চতুর্থাংশে নেমে এসেছে। শুধু বড় শোরুম নয়, পর্যটক না থাকায় বিপাকে পড়েছেন রিকশাচালক ও ফুটপাথের দোকানদাররাও।
বিখ্যাত রেস্তোরাঁ কস্তুরি, ভজহরি মান্না ও রাঁধুনির মতো জায়গাগুলোতেও আগের সেই জমজমাট পরিবেশ নেই। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকরাই মূলত কলকাতার এসব এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি।
সীমান্তবর্তী এলাকায় প্রস্তুতির ধুম:
ভিসা চালুর সম্ভাবনার খবরে শুধু কলকাতাই নয়, গেদে ও মাঝদিয়া সীমান্তের ব্যবসায়ীদের মধ্যেও চাঞ্চল্য ফিরেছে। অনেক ব্যবসায়ী ইতোমধ্যে নতুন পণ্য মজুত করতে শুরু করেছেন। তারা আশা করছেন, ৬ মে থেকে ভিসা প্রক্রিয়া শুরু হলে পর্যটকদের ভিড় বাড়বে এবং স্থবির হয়ে পড়া সীমান্ত বাণিজ্য আবারও সচল হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
