| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একটি হাসি বদলে দিল জীবন: বিশ্বজুড়ে ভাইরাল হওয়া কে এই বালক

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ৩০ ২০:০৫:১৯
একটি হাসি বদলে দিল জীবন: বিশ্বজুড়ে ভাইরাল হওয়া কে এই বালক

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমরা কত কিছুই তো দেখি। কিন্তু একটি অকৃত্রিম প্রাণখোলা হাসি যে কারোর ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ কিশোর অরুণ। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে যার শৈশব কাটছিল ট্রাকের হেলপার হিসেবে, আজ সে একজন নিয়মিত ছাত্র এবং আগামীর স্বপ্নসারথি।

ভাইরাল হওয়ার সেই মুহূর্ত:

অরুণ কাজ করত ট্রাক ড্রাইভার মেহেরু আন্নার সহকারী হিসেবে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর একদিন ট্রাক পরিষ্কার শেষ করে অরুণ। কাজ শেষে ওস্তাদ মেহেরু আন্না অরুণের হাতে এক কাপ চা তুলে দিয়ে একটি জোকস শোনান। সেই জোকস শুনে অরুণের যে অসংবরণীয় হাসির ঝিলিক, তা ক্যামেরাবন্দি করে অনলাইনে ছেড়ে দেন মেহেরু। ব্যাস! সেই মোহনীয় হাসিতে কুপোকাত নেট দুনিয়া। মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় ছেলেটি।

সরকারের নজর ও নতুন জীবন:

অরুণের পরিচয় ছড়িয়ে পড়লে নজরে আসে রাজ্য সরকারেরও। অরুণের মেধা আর হাসিমাখা মুখ দেখে তাকে ট্রাকের হেলপারি থেকে ছাড়িয়ে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সেই ছোট্ট অরুণ এখন পুরোদস্তুর ছাত্র। আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা।

ভবিষ্যৎ স্বপ্ন:

অরুণের ইচ্ছা, উচ্চমাধ্যমিক শেষ করে সে গ্রাজুয়েশন সম্পন্ন করবে এবং সম্মানজনক কোনো কর্মজীবনে প্রবেশ করবে। তবে জীবনের এই বিশাল মোড় ঘোরানোর পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সেই ওস্তাদ ড্রাইভার মেহেরু আন্নাকে সে সারাজীবন নিজের পাশে চায়।

অরুণের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিকূলতার মাঝেও এক চিলতে হাসি আর সঠিক সুযোগ মানুষের জীবনকে অন্ধকারের গলি থেকে আলোর পথে নিয়ে আসতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...