| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

টানা ৬ দিনের ছুটি; কারা পাবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৯ ১৪:০১:০৩
টানা ৬ দিনের ছুটি; কারা পাবেন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই নতুন করে ছুটির আমেজে ভাসছে দেশের তিন পার্বত্য জেলা। বৈসাবি উৎসব ও পহেলা বৈশাখ উপলক্ষে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হয়েছে টানা ছয় দিনের ছুটির এক সুবর্ণ সুযোগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, চৈত্র সংক্রান্তি বা বৈসাবি উৎসব উপলক্ষে আগামী ১৩ এপ্রিল সোমবার তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলের বাইরে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্যও এটি ঐচ্ছিক ছুটি হিসেবে কার্যকর হবে।

এর পরের দিন, অর্থাৎ ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি। মূলত এই উৎসবের ছুটিগুলোর সঙ্গে সাপ্তাহিক ছুটিকে কাজে লাগিয়েই বিশাল এই ছুটির সুযোগ তৈরি হয়েছে।

যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলবে:

আগামী ১৩ এপ্রিল (সোমবার) এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি। এর পরবর্তী দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) কোনো চাকরিজীবী যদি ব্যক্তিগত ছুটি নিতে পারেন, তবে এর সঙ্গে যুক্ত হবে ১৭ ও ১৮ এপ্রিলের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ছয় দিন বিশ্রামের সুযোগ পাবেন পাহাড়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, এবারের মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটি উপভোগ করেছেন চাকুরিজীবীরা। এরপর স্বাধীনতা দিবসের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও তিন দিনের অবকাশ মিলেছিল। এপ্রিলের এই বিশেষ ছুটি পার্বত্য অঞ্চলের সরকারি চাকুরেদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...