সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
বাড়ছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হচ্ছে আজ। আন্তর্জাতিক বাজারের কেনা দাম, পরিবহন খরচ ও অন্যান্য খাত বিশ্লেষণ করে নির্বাহী আদেশের মাধ্যমে আজ মঙ্গলবার (৩১ মার্চ) এই নতুন মূল্য তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে, বর্তমান প্রেক্ষাপট ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারা জানিয়েছেন, ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। ডিজেলের দাম ১-২ টাকা বাড়ানো হলে বাজারে তার প্রভাব কেমন হতে পারে, তা নিয়ে একাধিক ‘সিনারিও অ্যানালাইসিস’ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে।
বিশেষজ্ঞদের অভিমত:
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এই দাম সমন্বয় করা জরুরি। বিশেষ করে অকটেন ও অন্যান্য তেলের দাম বাড়ানো হলে সরকারের ভর্তুকির চাপ কমবে এবং অতিরিক্ত চাহিদাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে ডিজেলের দাম বাড়লে তার প্রভাব বহুমুখী হওয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা বলছেন তারা।
মজুত পরিস্থিতি ও সংকট:
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে তেলের মোট চাহিদার ৬৩ শতাংশই হলো ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত হয়। বর্তমানে সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার টনের বেশি ডিজেল মজুত আছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ টন আসার কথা রয়েছে। তাই ডিজেল নিয়ে কোনো সংকটের সম্ভাবনা নেই বলে দাবি করেছে মন্ত্রণালয়। অকটেন বা পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এ নিয়ে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হতে অনুরোধ করা হয়েছে।
মজুতদারি ও প্যানিক বায়িং রোধে কঠোরতা:
বাজারে তেলের কৃত্রিম সংকট নিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু মজুতদারদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে বেশি তেল কিনে রাখার প্রবণতাও সংকটের অন্যতম কারণ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। পাশাপাশি বাইক চালকদের জন্য লাইসেন্স থাকা সাপেক্ষে বিশেষ ‘জ্বালানি কার্ড’ চালুর পরিকল্পনাও গ্রহণ করছে সরকার।
সংশ্লিষ্টদের মতে, সঠিক তদারকি এবং সঠিক সময়ে দামের সমন্বয় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
