| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের বেতন নিয়ে বিশাল সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ৩০ ০৮:৩৫:৫৮
শিক্ষকদের বেতন নিয়ে বিশাল সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বেতনের চূড়ান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সংসদ নির্বাচনের ছুটির আগেই শিক্ষকরা তাদের বেতন-ভাতা হাতে পাবেন।

বেতন পাওয়ার প্রক্রিয়া ও সময়সীমা:

মাউশি সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর এটি অর্থ মন্ত্রণালয় ও সবশেষে এজি (অ্যাকাউন্ট্যান্ট জেনারেল) অফিসে যাবে।

কবে নাগাদ টাকা মিলবে?

মাউশির একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে। তবে মাঝখানে নির্বাচনের ছুটি থাকায় কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা থাকলেও, লক্ষ্য হচ্ছে ভোটগ্রহণের আগে অর্থাৎ ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির পূর্বেই যেন শিক্ষকরা বেতন তুলতে পারেন।

অপেক্ষা ফুরোচ্ছে পৌনে চার লাখ কর্মীর:

দীর্ঘদিন ধরে বেতন-ভাতার অপেক্ষায় থাকা প্রায় ৩ লাখ ৭৫ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর জন্য এটি বড় স্বস্তি। প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ব্যাংকগুলোতে টাকা পাঠিয়ে দেওয়ার তোড়জোড় চালাচ্ছে মাউশি।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...