| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালককে শোকজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১০ ২১:১৩:১১
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালককে শোকজ

নিজস্ব প্রতিবেদক: তীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১০ জানুয়ারি) সিলেটে এক অনুষ্ঠান শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটি আয়োজনে যোগ দিয়ে বোর্ড সভাপতি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুকে যা লিখেছেন, সে বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। একজন জাতীয় দলের অধিনায়কের অর্জন ও পারফরম্যান্স বিবেচনা করে তাকে সম্মান দেওয়া উচিত ছিল। নাজমুল ইসলামের এই মন্তব্যে বোর্ড বিব্রত।

আমিনুল ইসলাম বুলবুল আরও জানান, আগামী ২৪ জানুয়ারি বিসিবির পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ও খোলাখুলি আলোচনা করা হবে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। একটি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসির ফাণ্ডিং নিয়ে কথা বলেন। ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তামিম মন্তব্য করেছিলেন যে, বিসিবির আয়ের সিংহভাগই আসে আইসিসি থেকে, তাই সবদিক ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

তামিমের এই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম তাকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ হিসেবে অভিহিত করেন। পরে স্ট্যাটাসটি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...