| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নবম পে স্কেল নিয়ে এলো বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ০৬ ২০:৪৯:৪২
নবম পে স্কেল নিয়ে এলো বড় সুখবর

সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর: ৮ জানুয়ারি পে-কমিশনের চূড়ান্ত বৈঠক, নির্ধারিত হচ্ছে গ্রেড কাঠামো

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সভা আহ্বান করা হয়েছে। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই বৈঠকেই নির্ধারিত হবে নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ এবং বহুল আলোচিত গ্রেড বিন্যাস।

গ্রেড সংখ্যা নিয়ে ৩টি বিশেষ প্রস্তাব

পে-কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানের ২০টি গ্রেড কাঠামোতে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব টেবিল রয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে বর্তমান ২০টি গ্রেড বজায় রেখে বেতন বাড়ানো। দ্বিতীয় প্রস্তাবে গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টিতে আনার কথা বলা হয়েছে। তবে সবচেয়ে আলোচিত তৃতীয় প্রস্তাবে বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমিয়ে ১৪টিতে নামিয়ে আনার জোরালো সুপারিশ করা হয়েছে।

বেতন বৈষম্য নিরসনে বিশেষ নজর

কমিশনের সদস্যদের মতে, বর্তমান কাঠামোতে গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বিভিন্ন পদের মধ্যে বেতনের ব্যবধান বা বৈষম্য অনেক বেশি। আসন্ন বৈঠকে এই বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বেতন কাঠামো চূড়ান্ত করাই মূল লক্ষ্য। ইতিমধ্যে বিভিন্ন দপ্তর ও কর্মচারীদের সংগঠনের দেওয়া কয়েকশ প্রস্তাব বিশ্লেষণ করেছে কমিশন।

চূড়ান্ত সুপারিশ জমার প্রস্তুতি

প্রতিবেদনের খসড়া তৈরির কাজ প্রায় শেষের দিকে হলেও মূলত গ্রেড বিন্যাস নিয়ে সদস্যদের মধ্যে চূড়ান্ত ঐকমত্যের অপেক্ষায় ছিল কমিশন। আগামী বৃহস্পতিবারের সভায় সকল সদস্যদের মতামতের সমন্বয় ঘটলে সেদিনই সুপারিশমালা চূড়ান্ত করা হবে। এরপর এটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।

মূল্যস্ফীতি এবং বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক বেতন কাঠামোর আশায় প্রহর গুনছেন দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী। এই সভার মাধ্যমেই স্পষ্ট হতে পারে ঠিক কবে থেকে নতুন পে-স্কেলের সুবিধা পেতে শুরু করবেন তারা।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...