| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ সাধারণ ছুটিতে যা যা বন্ধ থাকবে, যা যা খোলা থাকবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ৩১ ০৮:৪৪:৩৪
আজ সাধারণ ছুটিতে যা যা বন্ধ থাকবে, যা যা খোলা থাকবে

আজ সাধারণ ছুটি: যা যা বন্ধ থাকবে এবং চালু থাকবে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। তাঁর জানাজা ও শেষ বিদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। একই সঙ্গে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ নির্বাহী আদেশে ঘোষিত সাধারণ ছুটিতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং রাষ্ট্রীয় প্রয়োজনে বেশ কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।

ছুটির আওতার বাইরে থাকবে যেসব জরুরি সেবা:

১. বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান।

২. ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

৩. বন্দরগুলোর দাপ্তরিক ও কারিগরি কার্যক্রম।

৪. টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা এবং এসব কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

৫. সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং জরুরি চিকিৎসাসেবা।

৬. চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।

৭. জরুরি কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অন্যান্য অফিসসমূহ।

ব্যাংক ও আদালত সংক্রান্ত নির্দেশনা:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চালু থাকবে কি না বা কোন সময়সূচিতে চলবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে পৃথক নির্দেশনা প্রদান করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। আজ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...