তারেক রহমানের নতুন রণকৌশল; বিএনপির মনোনয়নে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে তিন দিনের বিশেষ কর্মশালা শেষ করেছে দলটি। এই কর্মশালা কেবল প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে দাঁড়িয়েছে প্রার্থী বাছাইয়ের অঘোষিত মানদণ্ড। কর্মশালায় আমন্ত্রিতদের তালিকা দেখে বোঝা যাচ্ছে, ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।
যাদের কপাল খুলল আর যারা বাদ পড়লেন
দলীয় সূত্র অনুযায়ী, আগের তালিকায় থাকা বেশ কিছু প্রভাবশালী নেতা এবার কর্মশালায় আমন্ত্রণ পাননি, যা তাদের বাদ পড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম আমন্ত্রণ না পাওয়ায় ওই সব আসনে নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে কর্মশালায় ডেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর-১ আসনে সদ্য বিএনপিতে আসা শাহাদাত হোসেন সেলিমের নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে।
বাগেরহাট ও লক্ষ্মীপুরে নিজস্ব প্রার্থী
লক্ষ্মীপুর ও বাগেরহাট জেলার সবকটি আসনেই বিএনপি তাদের নিজস্ব প্রার্থীদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। বাগেরহাটের ৪টি আসনে যথাক্রমে কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ড. শেখ ফরিদুল ইসলাম এবং সোমনাথ দে মনোনয়ন পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। একইভাবে লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে শাহাদাত হোসেন সেলিম ও আশরাফ উদ্দিন নিজানকে ডাকার মাধ্যমে মিত্রদের আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
বাকি ২৮ আসনের ভাগ্য নির্ধারণ শিগগিরই
বিএনপি এ পর্যন্ত ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে। অবশিষ্ট ২৮টি আসনের তালিকা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। এর মধ্যে কয়েকটি আসন শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে, যা আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হবে। মাঠ পর্যায়ে কেন্দ্র ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রচারণাকে শক্তিশালী করে নির্বাচনে বড় জয়ের লক্ষ্য নিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
