| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

৯ম পে-স্কেল আদায়ের কর্মসূচি স্থগিত: নতুন ঘোষণা আগামী শুক্রবার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২০ ২৩:০২:০৬
৯ম পে-স্কেল আদায়ের কর্মসূচি স্থগিত: নতুন ঘোষণা আগামী শুক্রবার

শহীদ হাদির সম্মানে কর্মসূচি পেছাল: ৯ম পে-স্কেল নিয়ে নয়া আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান জাতীয় পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই তথ্য জানান। এদিন বড় কোনো কর্মসূচির ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা তাদের ৭ দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। যদি ১ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তবে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে শহীদ হাদির অবদানের কথা স্মরণ করে নেতারা বলেন, হাদি সব সময় বৈষম্যমুক্ত সমাজ গড়তে অকুতোভয় ছিলেন। তার দেখানো পথেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে গ্রেড বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন। পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...