| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলের দাবিতে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২০ ১২:৪৮:৫২
নবম পে-স্কেলের দাবিতে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নে সৃষ্ট বৈষম্য ও দীর্ঘসূত্রতার প্রতিবাদে কঠোর অবস্থানে গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা। গতকাল বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করে তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সকল বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ইবি কর্মচারীরা জানান, গত ১১ বছরে কোনো নতুন পে-স্কেল ঘোষণা না হওয়ায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, নবম পে-স্কেল তাদের ন্যায্য অধিকার হলেও এক ধরনের সুকৌশল চেষ্টা চলছে তা নস্যাৎ করার।

সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ:

কর্মচারী নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে লক্ষ্য করে বলেন, নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো তালবাহানা চলবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সদস্য আব্দুর রহিম প্রশ্ন তুলে বলেন, "যখন পে–কমিশন গঠন করা হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনারা? যেহেতু সেই স্বপ্ন আপনারাই দেখিয়েছিলেন, তাই তার বাস্তবায়ন করতেই হবে।"

চূড়ান্ত হুঁশিয়ারি:

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম এই আন্দোলনকে আরও জোরালো করার ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, "বাংলাদেশের ২০ লাখ কর্মকর্তা–কর্মচারীর সম্মিলিত শক্তি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬৮টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিতে বাধ্য হবো।"

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...