| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়ে বিশ্বকাপে দেড় লাখ মানুষের দেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১১:০৫:১৭
ইতিহাস গড়ে বিশ্বকাপে দেড় লাখ মানুষের দেশ

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে নতুন রূপকথার জন্ম দিল ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে তারা। কনকাকাফ বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজেদের টিকিট নিশ্চিত করেছে দেশটি।

কুরাসাওয়ের এই অর্জনে ভেঙে গেল আইসল্যান্ডের রেকর্ড। এতদিন বিশ্বকাপ খেলা সবচেয়ে ছোট দেশের মর্যাদা ছিল আইসল্যান্ডের দখলে। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা এবং ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের কুরাসাও যে ফুটবলের বিশ্বমঞ্চে পৌঁছাবে, তা অনেকের কাছেই ছিল অকল্পনীয়।

পুরো বাছাইপর্বে ডাচ কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে দুর্দান্ত খেলেছে কুরাসাও। পুরো যাত্রায় দলটি ছিল অপরাজিত। ব্যক্তিগত কারণে কোচ অ্যাডভোকেট শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি, কিন্তু তাঁর শিষ্যদের অদম্য যাত্রা তাতে থামেনি। এর আগে বারমুডাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল দলটি।

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সেদিনই জানা যাবে, স্বপ্নের বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম প্রতিপক্ষ কে।

আয়াশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...