সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বইছে হিমেল হাওয়া, এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি সারা দেশে নয়—শুধু চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক পূর্বাভাসে তথ্যগুলো জানান।
আগামী কয়েক দিনের আবহাওয়া
রবিবার (১৬ নভেম্বর): সন্ধ্যা ৬টার মধ্যে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।
সোমবার (১৭ নভেম্বর): আগের দিনের মতোই সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর): পরিস্থিতি একই—শুষ্ক আবহাওয়া, আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।
বুধবার (১৯ নভেম্বর): চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর): সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা ঠিক একই থাকবে।
আগামী পাঁচ দিন
আবহাওয়া অধিদপ্তর জানায়, পরবর্তী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
