একদিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক: আমদানি অনুমোদনের খবরে সরবরাহ বাড়ার ফলে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।
শুক্রবার (১৪ নভেম্বর) হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানেই আগের তুলনায় দেশীয় পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে, যার ফলে পণ্যটির দাম নিম্নমুখী। একদিন আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা কমে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা-বিক্রেতাদের বক্তব্য
ক্রেতাদের প্রতিক্রিয়া: হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল লতিফ বলেন, "পেঁয়াজের দাম গত কয়েকদিন ধরেই খুব ওঠানামা করছে। গত সপ্তাহে আমরা যে পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজি দরে কিনেছিলাম, হঠাৎ তা বাড়তে বাড়তে ১০০ টাকা ছাড়িয়েছিল। সরকার আমদানির অনুমতির কথা বলায় দাম কমেছিল, কিন্তু দুই দিন পরই আবার বেড়ে ১০০ টাকায় উঠে যায়। দামের এই ওঠানামা ব্যবসায়ীদের কারসাজি বলেই মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কেন দাম বাড়ছে? আমরা চাই পেঁয়াজের দাম ৫০ টাকায় নেমে আসুক।"
বিক্রেতাদের ব্যাখ্যা:হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে আসায় হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছিল। মোকামে প্রতিদিন কেজিতে ৫ থেকে ১০ টাকা করে দাম বাড়ছিল এবং তা ১০০ টাকায় পৌঁছেছিল।
তিনি আরও বলেন, "সরকার যখন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতির কথা ভাবছে, তখন কৃষকরা কম দামে পেঁয়াজ বিক্রি করায় মোকামে সরবরাহ কিছুটা বেড়ে দাম কমতে শুরু করেছিল। কিন্তু কয়েক দিন পার হওয়ার পরও আমদানির অনুমতি না আসায় আবার দাম বাড়তে থাকে। সম্প্রতি আবারও দাম বাড়লে বাণিজ্য উপদেষ্টা আমদানির অনুমতি দেওয়ার কথা জানান। এই খবরেই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে এই প্রত্যাশায় বাজারে দাম কিছুটা কমে এসেছে।"
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, ঘণ্টায় কত জ্বালানি লাগে
- ২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানাল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র
- বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশে নতুন চার্জ বসাচ্ছে ভারত
- Samsung Galaxy S27 Ultra: লিক থেকে যেসব তথ্য জানা গেল
