| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল ২০২৬: মুস্তাফিজসহ বাদ পড়লেন যেসব বড় বড় তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৫ ২২:০০:৩৭
আইপিএল ২০২৬: মুস্তাফিজসহ বাদ পড়লেন যেসব বড় বড় তারকা

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। নিলামের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়। তালিকা জমা পড়ার পর দেখা গেল, ১০ দল মিলে মোট ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ জনকে আবার নিলামে উঠতে হবে। বাকি ৮ জনকে আগেই নতুন দলে নেওয়া হয়েছে। বাদ পড়াদের মধ্যে আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা ও রবি বিষ্ণোয়ের মতো তারকা ক্রিকেটারও আছেন।

কলকাতা নাইট রাইডার্স

কেকেআর ছেড়েছে ৯ ক্রিকেটারকে। সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল ও বেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, মঈন আলী, রহমানউল্লাহ গুরবাজ, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া ও লুবনিত সিসোদিয়া বাদ পড়েছেন।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই মোট ১০ জনকে ছেড়েছে। তালিকায় রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও মাথিশা পাথিরানা আছেন। এ ছাড়া রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, দীপক হুদা, শাইক রশিদ ও কমলেশ নাগরকোটি বাদ পড়েছেন।

মুম্বাই ইন্ডিয়ানস

অর্জুন টেন্ডুলকারকে ট্রেডে লখনৌয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও আটজনকে ছেড়েছে মুম্বাই। বাদ পড়াদের মধ্যে রিস টপলি, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস, করণ শর্মা, বেভন জ্যাকবসসহ আরও কয়েকজন আছেন।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি বড় চমক দেখিয়েছে ফাফ ডু প্লেসিস ও জেক ফ্রেসার-ম্যাকগার্ককে ছেড়ে দিয়ে। এছাড়া সেদিকুল্লাহ অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা ও দর্শন নালকান্ডোকেও ছেড়ে দিয়েছে।

লখনৌ সুপার জায়ান্টস

শার্দুল ঠাকুর আগে থেকেই মুম্বাইয়ে ট্রেড হয়েছিলেন। এবার তারা ডেভিড মিলার, রবি বিষ্ণোই ও আকাশ দীপকে ছেড়েছে। এ ছাড়া যুবরাজ চৌধুরী, শামার জোসেফ ও আরিয়ান জুয়ালও বাদ পড়েছেন।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব ছেড়েছে ৫ জন ক্রিকেটারকে। বাদ পড়াদের মধ্যে আছেন জশ ইংলিস, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন ও প্রবীণ দুবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গতবারের চ্যাম্পিয়ন আরসিবি ছেড়েছে ৮ ক্রিকেটারকে। তালিকায় লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি, টিম সেইফার্ট, মায়াঙ্ক আগরওয়ালসহ আরও কয়েকজন আছেন।

গুজরাট টাইটানস

গুজরাট থেকে বাদ পড়েছেন মহিপাল লোমরোর, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েৎজি, করিম জানাত এবং কুলবন্ত খেজরোলিয়া। এর আগে শেরফানে রাদারফোর্ডকে মুম্বাইয়ে পাঠানো হয়েছিল।

সানরাইজার্স হায়দরাবাদ

হায়দরাবাদ ছেড়েছে আরও সাতজনকে। বাদ পড়াদের তালিকায় রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার, অভিনব মনোহর, সিমরজিৎ সিং, অথর্ব তাইদে ও শচীন বেবি আছেন। এর আগে মোহাম্মদ শামি ট্রেডে লখনৌয়ে গিয়েছিলেন।

রাজস্থান রয়্যালস

রাজস্থান ছেড়েছে ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল রাঠোর ও অশোক শর্মাকে। এর আগে সাঞ্জু স্যামসন ও নিতিশ রানা ট্রেডে দল ছেড়েছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...