আজ সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের কারণে আজ শনিবার (১৫ নভেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফর্মার সংস্কার, রক্ষণাবেক্ষণ কাজ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
বালুচর
শান্তিবাগ আবাসিক এলাকা
নতুনবাজার
আল ইসলাহ
সোনার বাংলা আবাসিক এলাকা
আরামবাগ
ফোকাস
জোনাকী
ছড়ারপার
আশপাশের অন্যান্য এলাকা
পিডিবির অনুরোধ
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক ভোগান্তির কারণে গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সোহাগ/
