| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার দেশের বিভিন্ন এলাকায় থাকবে বিদ্যুৎ বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৭ ২৩:৫৭:০৭
শনিবার দেশের বিভিন্ন এলাকায় থাকবে বিদ্যুৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটাসহ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রংপুর, জয়পুরহাট ও বগুড়ার একাধিক অঞ্চল। এছাড়া সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পিডিবি।

রংপুর

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।বিদ্যুৎ বন্ধের এলাকাগুলোর মধ্যে রয়েছে—

মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, মুলাটোল থানা পর্যন্ত জুট মিলের পূর্বাঞ্চল, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

জয়পুরহাট

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কারণে শনিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকা—

গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, সিও কলোনি, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকা।

বগুড়া

১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।প্রভাবিত এলাকা—

ছিলিমপুর, মেডিক্যাল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা।

নেসকো জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

সিলেট

পিডিবি জানিয়েছে, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।প্রভাবিত এলাকা—

* শিবগঞ্জ বাজার, পয়েন্ট, সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ (শিবগঞ্জ ১১ কেভি ফিডার)

* মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ (রাজবাড়ী ১১ কেভি ফিডার)

* উপশহর ব্লক–এ ও আশপাশ

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...