| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফের অতি ভারী বৃষ্টির শঙ্কা, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৫ ০৮:৪৯:২১
ফের অতি ভারী বৃষ্টির শঙ্কা, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষত চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কিছু স্থানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় কৃষকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, ৪ নভেম্বর রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কোথায় বৃষ্টি বেশি হতে পারে

কক্সবাজার

চট্টগ্রাম

বান্দরবান

রাঙামাটি

খাগড়াছড়ি

ফেনী

নোয়াখালী ও আশপাশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

কুমিল্লা

লক্ষ্মীপুর

চাঁদপুর

ব্রাহ্মণবাড়িয়া

হবিগঞ্জ

মৌলভীবাজার

সিলেট

সুনামগঞ্জ

নেত্রকোণা

ময়মনসিংহ

কিশোরগঞ্জ

নরসিংদী

নারায়ণগঞ্জ

মুন্সিগঞ্জ

পটুয়াখালী

বরগুনা

বরিশাল

ভোলা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কৃষকদের উদ্দেশে বিশেষ পরামর্শ

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের কৃষকদের ফসল রক্ষায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। এ সময় কৃষিজাত পণ্য সংরক্ষণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...