| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে বৈষম্য রোধে ‘গ্রেড’ কমছে; একমত পে কমিশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ২৩:০৪:৩৫
নতুন পে স্কেলে বৈষম্য রোধে ‘গ্রেড’ কমছে; একমত পে কমিশন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কাজ করছে পে কমিশন। বর্তমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে বেতন বৈষম্য কমানোই কমিশনের প্রধান লক্ষ্য। কমিশনের সদস্যরা জানিয়েছেন, এই বিষয়ে সবাই একমত হয়েছেন এবং গ্রেড সংখ্যা কমানোর দিকেই অগ্রগতি হচ্ছে।

কমিশনের একাধিক সদস্যের ভাষ্যমতে, এখন পর্যন্ত জমা পড়া প্রস্তাবগুলোর বেশিরভাগেই গ্রেড সংখ্যা কমিয়ে ১০ থেকে ১২টির মধ্যে সীমাবদ্ধ করার দাবি জানানো হয়েছে।

বৈষম্য দূর করাই প্রধান উদ্দেশ্য:

কমিশনের সদস্যদের বক্তব্য অনুযায়ী, কমিশন গঠনের মূল উদ্দেশ্যই হলো বেতন কাঠামোর বৈষম্য দূর করা। তাই গ্রেড পুনর্বিন্যাস নিশ্চিত। তবে, চূড়ান্তভাবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কেমন হবে, তা বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশন বর্তমানে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছে। সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় সদস্যরা তিনটি দলে বিভক্ত হয়ে এই বৈঠকগুলো পরিচালনা করছেন।

সুপারিশ জমা দেওয়ার প্রক্রিয়া:

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে ২,০০০-এর বেশি সংগঠন মতামত দিয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫০ থেকে ৩০০টি সংগঠনকে সরাসরি মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, এই মতবিনিময় প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর শেষ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান ও কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার নিশ্চিত করেছেন, মতবিনিময় শেষ হওয়ার পর সংগৃহীত মতামত বিশ্লেষণ করে খসড়া সুপারিশ তৈরি করা হবে। সদস্যদের সম্মতির ভিত্তিতে তা চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...