| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পুরুষদের জন্মনিরোধকে বিপ্লব: ইনজেকশনেই দুই বছরের সুরক্ষা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ০৮:৩৯:১০
পুরুষদের জন্মনিরোধকে বিপ্লব: ইনজেকশনেই দুই বছরের সুরক্ষা

নিজস্ব প্রতিবেদক: পুরুষদের জন্য একটি যুগান্তকারী জন্মনিরোধক নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, নতুন একটি হাইড্রোজেল (Hydrogel) ইনজেকশন দুই বছর পর্যন্ত গর্ভনিরোধক হিসেবে কাজ করছে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখাচ্ছে না।

১০ মিনিটের প্রক্রিয়া, দুই বছরের নিশ্চিন্ত জীবন

‘অ্যাডাম’ (ADAM) নামের এই জন্মনিরোধকটি পুরুষদের শুক্রাণু নালীতে প্রবেশ করানো হয়। হাইড্রোজেলটি শুক্রাণুর পথ আটকে দেওয়ায় বীর্যে কোনো শুক্রাণু পৌঁছাতে পারে না।

‘কন্ট্রালাইন’ কোম্পানির প্রধান নির্বাহী কেভিন আইজেনফ্র্যাটস জানান, ইনজেকশনের মাধ্যমে এই হাইড্রোজেল বসানোর প্রক্রিয়াটি মাত্র ১০ মিনিটে সম্পন্ন হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাইড্রোজেলটি সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই মিশে যায়। এর ফলে স্থায়ী ভ্যাসেকটমির মতো উর্বরতা হারানোর কোনো ঝুঁকি নেই, বরং প্রজনন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ফিরে আসে। দুই বছর পর এটি পুনরায় ব্যবহার করা যাবে।

যদিও প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি, তবুও বিশেষজ্ঞ মহল এটিকে স্বাগত জানিয়েছেন। তারা এটিকে পুরুষদের জন্য একটি আইইউডি-এর সমতুল্য সহজ বিকল্প হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় এই পদ্ধতির দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...