| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেল নিয়ে আরও ৪ সংগঠনের সঙ্গে বৈঠক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ১৮:১৯:৫৩
নতুন পে-স্কেল নিয়ে আরও ৪ সংগঠনের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন স্কেল-২০২৫ (নবম পে স্কেল) নিয়ে আলোচনার জন্য আরও চারটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন।

আজ রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা আজ সচিবালয়ের (ভবন নম্বর ১, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।

যেসব সংগঠনের সঙ্গে বৈঠক:

আলোচনায় অংশ নিতে যাওয়া সংগঠন, অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো হলো:

১. বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

২. বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

৩. বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ

৪. বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি

সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের তাদের প্রস্তাবিত বেতন স্কেল ও ভাতা বৃদ্ধি সংক্রান্ত মতামত সভায় তুলে ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...