| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নতুন পে-স্কেল যুক্ত হচ্ছে একগুচ্ছ সুবিধা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ০৮:১৮:২৭
নতুন পে-স্কেল যুক্ত হচ্ছে একগুচ্ছ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল ২০২৫) প্রণয়নের প্রক্রিয়ায় একগুচ্ছ সুবিধা ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সমিতি বর্তমান (২০১৫) পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ১:১০ অনুপাতকে 'স্পষ্টতই বৈষম্যমূলক' আখ্যা দিয়েছে।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বৈষম্য নিরসনের জন্য সমিতি ২০২৫ সালের পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৪ (ন্যূনতম ৩৫,০০০ টাকা : সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা) নির্ধারণের প্রস্তাব করেছে।

কাঠামো ও আর্থিক সুবিধার প্রস্তাবনা:

* বেতন ও গ্রেড:

* ন্যূনতম বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা নির্ধারণ।

* চাকরিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি করার প্রস্তাব।

* ঋণ ও আবাসন:

* গৃহনির্মাণের জন্য কর্মচারীদের বিনা সুদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান।

* বিদ্যমান মোটরসাইকেল ঋণ ৩৫,০০০ টাকার পরিবর্তে বিনা সুদে ৫ লাখ টাকা করার প্রস্তাব।

* ছুটি ও ভাতা:

* শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রতি ৩ বছরের পরিবর্তে ২ বছর অন্তর অন্তর প্রদান।

* শিক্ষা সহায়ক ভাতা: সন্তানপ্রতি বিদ্যমান ৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৩,০০০ টাকা নির্ধারণ।

* ভর্তির সহায়তা: প্রতি শিক্ষাবর্ষের শুরুতে এককালীন ন্যূনতম ১০,০০০ টাকা সহায়তা ভাতা প্রদান।

* চিকিৎসা ভাতা: মাসিক ১,৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৫,০০০ টাকা নির্ধারণ।

* পেনশনভোগী (৬৫+): ৬৫ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীর ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা ২,৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ১০,০০০ টাকা নির্ধারণ।

* অন্যান্য ভাতা: টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে লাঞ্চ ভাতা ন্যূনতম ৮,০০০ টাকা এবং যাতায়াত ভাতা ৩০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৩,০০০ টাকা নির্ধারণ।

সচিবালয়ের জন্য বিশেষ দাবি:

সমিতি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি বিশেষ সুবিধার দাবি জানিয়েছে:

* রেশন ও সচিবালয় ভাতা প্রদান।

* ন্যূনতম ৩০% ঝুঁকি ভাতা প্রদান।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...