| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

'এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে': সালমান শাহর মা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৪ ২০:৫৪:৫২
'এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে': সালমান শাহর মা

নিজস্ব প্রতিবেদন: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি এলেও, সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি অভিনেতা ডনের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে গুরুতর অভিযোগ করেছেন।

লন্ডন থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী এই অভিযোগ করেন। তিনি বলেন, "এই ২৯ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি। কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে এটা খুন।"

ন্যায়বিচারের প্রত্যাশা:

আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তে তিনি মানসিকভাবে শান্তি পেয়েছেন জানিয়ে নীলা চৌধুরী বলেন, "মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।"

তিনি তার ছেলের মৃত্যুকে আবারও 'পরিকল্পিত খুন' হিসেবে দাবি করে বলেন, "খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।"

তিনি আরও বলেন, "আমি ২৯ বছর ধরে বলেছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। আদালতের পদক্ষেপে সেই কথার সত্যতা পাওয়া যাচ্ছে।"

হুমকির অভিযোগ:

নীলা চৌধুরী অভিযোগ করেন, হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন সম্প্রতি তাকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, "এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরত, সেই এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?"

নিজের দীর্ঘ আইনি লড়াই প্রসঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে—তাদের বিচার হবেই।"

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও, সালমানের পরিবার প্রথম থেকেই এটি হত্যা বলে দাবি করে আসছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...