| ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

১১-২০ গ্রেডের বেতন দাবি: ৩২,০০০-১,২৮,০০০ টাকার নতুন স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১০ ২০:০৪:১২
১১-২০ গ্রেডের বেতন দাবি: ৩২,০০০-১,২৮,০০০ টাকার নতুন স্কেল

নিজস্ব প্রতিবেদক: ন্যায্য ও বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা। তারা সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা ধরে ১৩ গ্রেডের নতুন একটি বেতন কাঠামো প্রস্তাব করেছেন।

আজ শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে '১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম'-এর সদস্যরা এই দাবি জানান।

সংগঠনটির সভাপতি মো. লুৎফর রহমান ঘোষণা দেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হবেন।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ও ভাতার তালিকা

ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের পে স্কেলে ব্যাপক বৈষম্য ছিল এবং গত ১০ বছরে ১১-২০ গ্রেডের কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাই বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন কাঠামো প্রণয়ন জরুরি।

প্রস্তাবিত বেতন স্কেল:

* সর্বনিম্ন বেতন: ৩২ হাজার টাকা

* সর্বোচ্চ বেতন: ১ লাখ ২৮ হাজার টাকা

* গ্রেড সংখ্যা: ১৩টি (১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত)।

দাবি করা প্রধান ভাতাসমূহ:

* বাড়িভাড়া ভাতা: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৮০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৭০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৬০ শতাংশ।

* চিকিৎসা ভাতা: ৬ হাজার টাকা।

* শিক্ষা ভাতা (সন্তান প্রতি): ৩ হাজার টাকা।

* যাতায়াত ভাতা: ঢাকায় ৩ হাজার টাকা ও অন্যান্য এলাকায় ২ হাজার টাকা।

* ইউটিলিটি ভাতা: ২ হাজার টাকা।

* টিফিন ভাতা: দৈনিক ১০০ টাকা (মাসিক ২২০০ টাকা)।

* বৈশাখী ভাতা: ৫০ শতাংশ।

* ঝুঁকি ভাতা: ২ হাজার টাকা।

* অতিরিক্ত ভাতা: পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত ৪০ শতাংশ ভাতা।

পেনশন ও আনুতোষিকের দাবি

কর্মচারীরা পেনশন সুবিধা বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন- ৫৪ বছরে ৮ পে স্কেল: বেতনের ইতিহাসে কত বাড়ল

আরও পড়ুন- নতুন পে-স্কেলে ১:৪ অনুপাত চান কর্মচারীরা: সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন যত চাওয়া হবে

ফোরামের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নবম পে কমিশন গঠন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই কমিশন একটি বৈষম্যমুক্ত, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, মেসিকে ঘিরে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, মেসিকে ঘিরে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্থানীয় ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...